Thursday , 7 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মেট্রোরেলের আরও দু’টি স্টেশন চালু হচ্ছে ১৩ ডিসেম্বর

প্রতিবেদক
Newsdesk
December 7, 2023 4:55 pm


নিজস্ব প্রতিবেদক :
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান। তিনি জানান, আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে। তারই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হবে। বাকি দুই স্টেশনও কর্মপরিকল্পনার ভেতরেই চালু করা হবে।

শিডিউলে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত সময়সূচি আগের মতোই থাকবে। তবে সফটওয়ারে ব্যাপক পরিবর্তন আনা হবে। অর্থাৎ, সবগুলো স্টেশন চালু হলে সময়সূচিতে পরিবর্তন আসবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১৩ ডিসেম্বর দু’টি স্টেশন চালুর পর মেট্রোরেলের মোট ১৭টি স্টেশন চালু হয়ে যাবে। তখন চালু হওয়ার বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ স্টেশন। তবে আমরা রাতদিন কাজ করছি। আমাদের টার্গেট জানুয়ারির মধ্যে বাকি দুই স্টেশন চালু করা। কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশনের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় চালু করা হচ্ছে না।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

Emphasizing the ‘art’ in artisan bread

প্রশ্নফাঁস রোধে ৫ বছরের কারাদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

তরুণ দল নিয়েই পাকিস্থানকে হারিয়ে এশিয়ার কাপ জিতল শ্রীলংকা

সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

রমনার বটমূলে বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত ছায়ানট

নির্বাচনে ব্যত্যয় ঘটলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: শামসুজ্জামান দুদু

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে আর্জেন্টিনার বড় জয়

মেসি-ডি মারিয়ার নৈপুণ্যে আর্জেন্টিনার বড় জয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় গভীর রাতে গালিগালাজ ও মারধর করে আবাসিক ছাত্রকে বের করে দিল ছাত্রলীগ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেফতার