Saturday , 28 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় আরও দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
September 28, 2024 3:16 pm

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজীম ছারোয়ার নির্জন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চকরিয়া উপজেলার কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়া ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে নাছির উদ্দিন (৩৮) ও ডুলাহাজারা মাইজপাড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে এনামুল হক (৫০)।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, যৌথ বাহিনীর অভিযানে চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজীম সারোয়ার নির্জন হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ঘটনার দিন গ্রেপ্তার হয়েছিল মামলার প্রধান আসামি মো. বাবুলসহ ৬ ডাকাত। এ ছাড়া বৃহস্পতিবার রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন।

সর্বশেষ - রাজনীতি