Sunday , 29 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দুজনকে জীবিত উদ্ধার, ১২ জনের হদিস মেলেনি

প্রতিবেদক
Newsdesk
December 29, 2024 5:54 pm

আন্তর্জাতিক ডেস্ক :

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ১২ জনের হদিশ পাওয়া যায়নি। তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পর অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে।

দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হওয়া দুজন ব্যতীত বাকি সবাই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চলছে।

একজন নারী যাত্রী এবং একজন নারী ক্রুকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। তাদেরকে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়োনহাপ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক ছিল।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শনিবার থেকে নতুন শিডিউলে মেট্রোরেল

নির্বাচনে ওসিরা ‘পক্ষপাতদুষ্ট’ হতে পারে, এ বিবেচনাতেই বদলি : স্বরাষ্ট্রমন্ত্রী

এক্সিম-পদ্মা একীভূত : পদ্মার পরিচালকরা থাকতে পারবেন না এক্সিম ব্যাংকে তবে চাকরি যাবে না কারও

পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে: তারেক রহমান

জলদস্যুতা জীবনে কখনও শান্তি ফিরিয়ে আনবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

মেট্রোরেলে সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম

ফেনীর পরশুরামে গৃহকর্মীর লাশ উদ্ধার

সীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করছি: সিইসি

মুক্তি পেলেন মির্জা ফখরুল ও আমীর খসরু