মঙ্গলবার , ৩১ ডিসেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৩১, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়ে অগুন লাগার ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ওই ঘটনায় গঠিত উচ্চপর্যায়ে তদন্ত কমিটি। প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় তদন্ত কমিটি।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি। বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন লেগেছে।

সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তা পুরোপুরি নেভে বলে জানায় ফায়ার সার্ভিস।

এসময় তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড. মাকসুদ হেলালী জানান, প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দাখিল করা হয়েছে। তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে। ফলে ছয়তলা শেষ না করে, সাততলার আগুন নেভানো সম্ভব ছিল না। বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও, এটা আসলে ইন্টারকানেক্টেড বলে এমন মনে হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বলেন, ডগ স্কোয়াডসহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। কোনো ধরনের বিস্ফোরকের আলামত আমরা সচিবালয়ে পাইনি।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলছেন, ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত। সচিবালয়ে অগ্নিনিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

মোহনগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্মের নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে একটি দল: সালাহউদ্দিন

‘জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে আসার কারণ আদর্শগত-রাজনৈতিক’

এখনো জমা পড়েনি ১ হাজার ৬৫৪টি অস্ত্র