সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে গঠন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৬, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের সহায়তা করা হবে। এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে ৮২৬ শহীদ ও আহত প্রায় ১১ হাজার। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে। শহীদ পরিবার ও আহতদের ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে পর্যায়ক্রমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতি শহীদ পরিবার ৩০ লাখ ও আহতরা ৫/৩/২ লাখ টাকা করে পাবেন। জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে, যা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে।

তিনি বলেন, শহীদ পরিবারকে এ মাসে ১০ লাখ টাকা করে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র হিসেবে দেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতে জুলাই মাসে বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া মাসিক ভাতা আগামী অর্থ বছরের জুলাই থেকে দেওয়া হবে। পাবেন শহীদ পরিবার ও গুরুতর আহতরা। ২০০ জন গুরুতর আহত এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, স্বচ্ছতার সঙ্গে শহীদদের তালিকা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের খসড়া তালিকা থেকে বাদ পড়ারা ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন।

তথ্য উপদেষ্টা বলেন, জুলাই ফাউন্ডেশন বেসরকারিভাবে পরিচালিত হবে। আর অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা সরকারিভাবে যেকোনো সরকারের সময়েই যেন সুবিধা পান সেজন্য জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হচ্ছে। পরবর্তীতেও তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

দোকান-বিপণিবিতান বন্ধের সময় পরিবর্তনের অনুরোধ মালিক সমিতির

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ৩৫ মাসে সর্বোচ্চ

প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬০

সীমান্তে ঢুকে গুলি : মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া বার্তা

আওয়ামী লীগকে বাদ দিয়ে বৈধ সংস্কার ও নির্বাচন অসম্ভব: সজীব ওয়াজেদ জয়

হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ২ বাসে আগুন