সোমবার , ১ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুনে এলো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স, ৩৫ মাসে সর্বোচ্চ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

গত জুন মাসে রেকর্ড প্রবাসী আয় এসেছে দেশে। জানা গেছে, এসময় আড়াই বিলিয়ন ডলারের (২.৫৪ বিলিয়ন) বেশি রেমিট্যান্স এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। গত ৩৫ মাসের মধ্যে একমাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের পরিমাণ এটি।

এছাড়া ২০২৩-২৪ অর্থবছরে দেশে এসেছে প্রায় ২৪ বিলিয়ন (২৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী অর্থবছরের সবশেষ মাস জুনে ২৫৪ কোটি ২০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা।

এর আগে, ২০২০-২১ অর্থবছরের জুলাই মাসে আড়াই বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই মাসে এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নানা উদ্যোগের ফলে বৈধপথে রেমিট্যান্স বাড়ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

সদ্যবিদায়ী অর্থবছরের মে মাসে এসেছে ২২৫ কোটি ৩৮ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয়। সে হিসাবে মে মাসের তুলনায় জুনে ২৮ কোটি ৮২ লাখ ডলার বেশি এসেছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসেছে ৩৪ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের জুন মাসে এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে ২৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার। এর আগের অর্থবছরে এসেছিল ২ হাজার ১৬১ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৩১ কোটি ডলার। অর্থবছরের হিসাবে সর্বোচ্চ ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অনির্দিষ্টকালের জন্য ঢাবির সব পরীক্ষা স্থগিত

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতার জামিন

বিষধর হলেও তেড়ে কামড়ায় না রাসেলস ভাইপার

পরিবেশ রক্ষায় দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পরিবর্তন প্রয়োজন: রিজওয়ানা

পুর্বাচলে প্লট জালিয়াতি: শেখ পরিবারের বিরুদ্ধে ৬ মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

অভিযান বন্ধ না হলে সারাদেশে রেস্তোরাঁ বন্ধের হুমকি মালিক সমিতির

পেট্রোল-অকটেনের জন্য ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮ কোটি টাকা জরিমানা

রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুনসন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী

সাগর–রুনি হত্যা মামলায় নতুন আইনজীবী নিয়োগ