Sunday , 23 June 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এনবিআর থেকে সরানো হলো মতিউরকে

প্রতিবেদক
Newsdesk
June 23, 2024 2:30 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. মতিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রবিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

মতিউর রহমান কিছুদিন ধরে আলোচনায় আসেন তাঁর ছেলের কারণে। কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো নামের একটি খামার থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে।

এনবিআরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের ১১ তলায় একটি অফিস কক্ষে বসেন। রবিবার তাঁর দপ্তরে গিয়ে দেখা যায়, অফিসে আসেননি তিনি।

তাঁর দপ্তরের কর্মচারীরা জানান, ঈদের পর মতিউর রহমান আর অফিসে আসেননি।

এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তাঁকে ছুটিতে থাকার জন্য মৌখিকভাবে পরামর্শ দেওয়া হয়েছে। ওপর মহল থেকে এই অনানুষ্ঠানিক পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন

নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনামূল্যে

সিলেটে স্কুলছাত্র হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান

ব্যাংকে টাকা রাখায় খরচ বাড়ছে ধনীদের

শার্শায় ছাত্রীকে কু-প্রস্তাব শিক্ষকের, থানায় অভিযোগ

খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৩৮ কোটি টাকা

লেবাননে ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয়ের

তিতুমীর কলেজকে বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই: শিক্ষা উপদেষ্টা