Monday , 20 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

জামায়াত নেতার লাশ পড়েছিল ঘেরের পানিতে

প্রতিবেদক
Newsdesk
July 20, 2026 7:17 pm

সাতক্ষীরা থেকে আবদুল্লাহ আল মামুন: 

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘের থেকে সুমন হোসেন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । পরিবার বলছে পরিকল্পিত হত্যাকান্ড।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার কৈখালী গ্রামের একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন (২৬) কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি উপজেলা জামায়াতের সদস্য ইসলামী বক্তা ও দল মনোনীত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুমন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল হামিদ বলেন রাতে খেলা দেখতে বের হওয়ার পর থেকে ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে জানতে পারি ঘেরের মধ্যে তার মরদেহ পাওয়া গেছে। মরদেহটি উলঙ্গ অবস্থায় ছিল।

মাওলানা মনোয়ার হোসেন বলেন ঘটনাস্থলের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পোশাক খুলে নেওয় হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল

কেরানীগঞ্জে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নেত্রকোনায় জীবিত ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আওয়ামী লীগ নেতারা কীভাবে পালিয়েছে তার তদন্ত হচ্ছে : শফিকুল আলম

লক্কড়-ঝক্কড় বাসে রাতারাতি গোলাপি রং, ভয়াবহ দুর্ভোগে যাত্রীরা

মানবতাবিরোধী অপরাধে বিশেষ ট্রাইব্যুনালে আ. লীগের বিচার চায় জামায়াত

বাবার মতো আচমকা চলে গেলেন রাতুল

টেকনাফে মহাসড়কে গাছ ফেলে বাসে ডাকাতি: গুলিবিদ্ধ করে , লুট ৬০ লাখ টাকা

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রেসে নেমে দুর্ঘটনার কবলে অভিক আনোয়ার