Tuesday , 8 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
Newsdesk
October 8, 2024 12:08 am

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাশওয়ান এবং তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

হিসাব জব্দ করা ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের লেনদেন আগামী ৩০ দিন বন্ধ থাকবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ফজলে নূর তাপসের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে : ফারুক

বরিশালে আদালত প্রাঙ্গণে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ

ভুয়া বিল ভাউচারে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালকের বিরুদ্ধে

দিল্লির আন্দোলনের ঢেউ কলকাতায়, সোনমের প্রতি সংহতিতে অনশনে শিক্ষার্থীর

জুলাই সনদ পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

শনিবার শপথ নিতে পারেন মোদী