Tuesday , 7 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
January 7, 2025 5:58 pm

সাভার প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে।

মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি ছাত্র হত্যার ৫টি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক ছাত্র-জনতা নিহত হয়। পরবর্তীতে নিহতদের স্বজন হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন ৫টি মামলার আসামি মো. মনির হোসেন ওরফে মোবাইল মনির। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বুধবার) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

২০২৬ বিশ্বকাপে কি নেই নেইমার? আশঙ্কায় ব্রাজিল

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণে উচ্চ আদালতের অনুমোদন

ময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের অনুমতি দিল যুক্তরাষ্ট্র

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা

যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিলো ব্রাজিল

সাংবাদিক ভাইদের জীবনের নিরাপত্তা কে দিবে, প্রশ্ন তমা মির্জার

দেশে এসেছেন ৬০ বিদেশি পর্যবেক্ষক : পররাষ্ট্র সচিব