শুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আজকের পত্রিকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সকল বৈষম্য দূরীকরণসহ সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।’

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। পরে তিনি আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে কলেজটির স্মৃতিচারণা করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক মো. শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫–কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া দাও আনন্দ–ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এই সময়ে গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না :মির্জা ফখরুল

‘আসন সমঝোতা করে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল’

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

বিএনপি যেভাবে বাড়াবাড়ি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে আরও পর্যালোচনার আহ্বান শিক্ষামন্ত্রীর

চিকিৎসা শেষে ফের ডিবি হেফাজতে শাহজাহান খান

বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, গ্রেপ্তার ২

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

৩৯১ কোটি টাকার রপ্তানি আদেশ মিলেছে এবারের বাণিজ্যমেলায়

জামিন পেলেন ইভ্যালির রাসেল

এবার হত্যা মামলার আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল