Saturday , 18 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কুমিল্লা
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. গাইবান্ধা
  12. গাজীপুর
  13. চট্রগ্রাম
  14. চুয়াডাঙ্গা
  15. জাতীয়

সুনামগঞ্জে শ্রেষ্ঠ জেলা কর্মচারীর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক মাতা আলেনা বেগম

প্রতিবেদক
Newsdesk
January 18, 2025 10:02 pm

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগে ১৬টি ক্যাটাগরিতে “ সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ ” প্রদান করা হয়েছে। সেখানে জেলার শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত হয়ে অ্যাওয়ার্ড পেয়েছেন- তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগম। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোজাম্মেল আলম ভূঁইয়ার মাতা।

জানা গেছে- সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে যারা কর্মকর্তা ও কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে, তাদের মধ্যে যারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন,সেই সব কর্মকর্তা ও কর্মচারীদেরকে স্বাস্থ্য বিভাগে ১৬টি ক্যাটাগরিতে সম্মাননা স্মারক হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ই জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হল রুমে উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সামনে জেলার শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হওয়ায় নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগমের হাতে “ সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ ” তুলে দেন সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিন ও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর্জা রিয়াদ হাসানসহ অন্যন্যারা। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ আনিসুর রহমান।.

এব্যাপারে জেলার শ্রেষ্ঠ কর্মচারীর অ্যাওয়ার্ড প্রাপ্ত নারী কর্মচারী মোছাঃ আলেনা বেগম বলেন- আমাকে জেলার শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে নির্বাচিত করার জন্য, আমার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করে যেতে পারি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঘরে বসেই ৪ উপায়ে জেনে নিন ভোটার নম্বর

শাপলা চত্বরে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগলোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থ উপদেষ্টা

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

গাড়িভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুপাতো ভাই   মেয়র খোকন       

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই এজাজ প্যাটেল, ল্যাথাম অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই এজাজ প্যাটেল, ল্যাথাম অধিনায়ক

কানাডায় আগের স্বামীর কাছে ইভা, সৌরভকে বাসায় ডেকে ৪ টুকরো

দুই সচিব ওএসডি