Wednesday , 22 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
January 22, 2025 1:47 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হাওর সমস্যার টেকসই সমাধানে বাপার ১৬ দফা সুপারিশ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী       

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭

জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা : আমির খসরু

ব্রিটিশ এমপি রূপা লেবার পার্টি থেকে বহিষ্কার

আত্মগোপনে থেকেও কমিটি নিয়ে পদ বাণিজ্যের অভিযোগ, মির্জাগঞ্জে সভাপতির দায়িত্ব পরিবর্তনে তোলপাড়

‘তারেক রহমানের শিগগিরই বাংলাদেশে আসা উচিত’

সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন সমর্থন করবে না দল: রিজভী

জেলেনস্কিসহ ৭ দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী

করতোয়া বাঁচাতে হাজার কোটির প্রকল্প : সেই নদীতেই ফেলা হচ্ছে বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য