মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লালমনিরহাটে সুরঙ্গ খুড়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। লোকজন টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে ব্যাংকের টাকা খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় চুরি করতে আসা ব্যক্তিরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন বলেন, ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোয়া গেছে কি না তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে টাকা খোয়া যাওয়ার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান

শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন ছোট বোন রেহানা: আইন উপদেষ্টা

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের উৎকণ্ঠা বিবেচনায় বিশেষ নিরাপত্তা: আইজিপি

বুয়েটে ছাত্রলীগের সাবেকদের সভা, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

বুয়েটে ছাত্রলীগের সাবেকদের সভা, সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

১৯ বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার বিচার

নাইজেরিয়ায় জ্বালানি তেল সংগ্রহের সময় ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৭৭

পোশাক শিল্পে সুতার ঘাটতি ৪ লাখ মেট্রিক টন : সংসদে নানক

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত