Wednesday , 29 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল

প্রতিবেদক
Newsdesk
January 29, 2025 12:29 pm

নিজস্ব প্রতিবেদক :

মিয়ানমার থেকে ২২ হাজার টন ও ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি পান্দোরা জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

জাহাজে রাখা চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সর্বশেষ - জেলার খবর