Wednesday , 29 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নতুন মামলায় গ্রেপ্তার টিপু-মামুন-আতিকসহ ৬ জন

প্রতিবেদক
Newsdesk
January 29, 2025 12:38 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ছয় জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।

এর মধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গুলশান থানার মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে উত্তরা পশ্চিম থানা ও গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পূর্ব থানার মামলায়, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মিরপুর থানার মামলায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায়, সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

এছাড়া বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

পুলিশি নির্যাতনের পর ককরোচ পার্টির নেতা বললেন— ‘আমরা থামব না’

চলতি বছরেই আসতে পারে ক্যান্সারের টিকা

রোজায় পণ্যমূল্য বাড়ালে জেলে দেওয়ার হুমকি এফবিসিসিআইয়ের

সিরাজগঞ্জের এতিম শিশু রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল: প্রধানমন্ত্রী

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে

সৌদিসহ ৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

নোয়াখালীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে বাবা-ছেলে নিহত