Friday , 31 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত

প্রতিবেদক
Newsdesk
January 31, 2025 4:53 pm

নিজস্ব প্রতিবেদক :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজের জামাত। এতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলিও পরিপূর্ণ হয়ে যায় মুসল্লিতে।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে এ জামাত অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয়ে ১টা ৫৬ মিনিটে শেষ হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

এদিকে, শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান। শুক্রবার পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব।

এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হয়েছে। যেমন, সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

এদিকে সকালে থেকেই দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশ নিতে ঢাকা ও গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মানুষ ময়দানমুখী হয়েছে।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

সাবেক আইজিপি বেনজীরের স্ত্রী ও মেয়েদের সম্পত্তিও ক্রোকের নির্দেশ

বিএনপির দু‘পক্ষের সংঘর্ষ, ঝিনাইদহে পুলিশসহ আহত ১২

শিগগিরই শুরু হবে মাদক নির্মূলে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে হঠাৎ কালো মুখোশে আওয়ামী লীগের পক্ষে মিছিল

রেল দুর্ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা : রেলমন্ত্রী

নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাব: প্রধান উপদেষ্টা

স্বেচ্ছাসেবক লীগ নেতা সাংবাদিক শেখ জামাল গ্রেপ্তার