Saturday , 1 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ

প্রতিবেদক
Newsdesk
February 1, 2025 4:06 pm

জাফর আলম, কক্সবাজার প্রতিনিধি :

 

পর্যটকদের জন্য আজ শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে আগামী ৯ মাস সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ বন্ধ থাকবে। একই সময়ে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। ফলে ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটকের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ থাকছে না।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপটিতে ভ্রমণের সময়সীমা শেষ হয়। দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সাধারণত প্রতি বছরের ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু চলতি বছর দুই মাস আগেই সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল সরকার। শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ হয়ে গেছে পর্যটকবাহী জাহাজ চলাচল।

ভ্রমণপিপাসুদের চলাচল বন্ধ থাকার সময়ে সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় মাসব্যাপী কর্মসূচি পালন করবে পরিবেশ অধিদফতর। এসময় প্লাস্টিক বোতলসহ ময়লা-আবর্জনা পরিষ্কার, বিশুদ্ধ পানি উৎপাদন ও সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

সেইসাথে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের সচেতন করার পরিকল্পনাও রয়েছে কতৃপক্ষের। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত দুই মাসে ১ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচলকারী কেয়ারী সিন্দাবাদ জাহাজের ইনচার্জ নূর মোহাম্মত ছিদ্দিকী বলেন, পর্যটন ভ্রমণে সময় আরও এক মাস বাড়ানো হলে ভাল হতো।

দ্বীপের হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম জিহাদী বলেন, এটি দ্বীপের জন্য নজিরবিহীন সংকট। পর্যটন বন্ধ হলে হাজারো মানুষ দুর্ভোগে পড়বে। সরকারের কাছে আবেদন, অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটন চালু রাখুন।

সেন্টমার্টিন পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পেরেছেন। এখন থেকে সব পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন বলেন, ৩১ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনগামী জাহাজগুলো চলাচল করেছে। এরপর আর পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে চলাচল করতে দেওয়া হবে না। সরকার যদি ভ্রমণের সময় বাড়ায়, তখন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।চলতি বছর সেন্টমার্টিনে পর্যটনের সময় সংকুচিত করেছে পরিবেশ মন্ত্রণালয়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটনের ভরা মৌসুমে জারি করা এ নিষেধাজ্ঞার ফলে দ্বীপের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তাদের দাবি, এ সীমা অন্তত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো উচিত।গত ১ ডিসেম্বর কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি থেকে সেন্টমার্টিনে পর্যটক পরিবহন চালু হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল

র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর তাজুল

আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

২২ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন মেক্সিকো গ্রেট

ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম সোমবার দায়িত্ব নেবেন

দুর্নীতিবাজদের চাকরিচ্যুত করে সম্পদ নিলামে তোলা দরকার: মোমেন

শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

প্রতারণা নিয়ে বাশারকে আদালতের উপর্যুপরি প্রশ্ন, বাইরে ডিম নিক্ষেপ

২২ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

আ.লীগের ‘ঢাকা লকডাউন’ ঘিরে হোটেল-মেসে চলছে তল্লাশি, গ্রেপ্তার ৪৪