Saturday , 1 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
February 1, 2025 9:31 pm

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘‘আগামী দিনে সংসদ কীভাবে পরিচালিত হবে, সংসদের মেয়াদ কতদিন হবে, একজন মানুষ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন— এমন বিভিন্ন বিষয় আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। এগুলো নিয়ে মাত্রাতিরিক্ত আলোচনা করলে রাষ্ট্র পুনর্গঠন থেকে আমরা পিছিয়ে পড়ব। আর রাষ্ট্র পুনর্গঠন থেকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।’’

তিনি আরো বলেন, ‘‘আমরা যদি শুধু নিজেদের স্বার্থের জন্য তর্কে লিপ্ত থাকি, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পালিয়ে যাওয়া স্বৈরাচার।’’

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আব্বাস উদ্দিন খান মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারচ্যুয়ালি যুক্ত হতে বক্তব্য রাখেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘‘বিগত ১৫ বছর জনগণের ভোট দেওয়ার উপায় ছিল না। জনগণের ভোট দেওয়ার ক্ষমতা অস্ত্রের বলে কেড়ে নেওয়া হয়। অস্ত্র দিয়ে আমরা দেখেছি কখনো ডামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন। সে কারণেই আমরা দেখেছি, উন্নয়নের নাম করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে। কোনোরকম জবাবদিহিতা ছিল না বলেই দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে।’’

তিনি আরো বলেন, ‘‘নির্বাচন অথবা বিচার ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থাকে আবারো পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র কাঠামোর এই পুনর্গঠন প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে, দেশ তত দ্রুত আমরা উন্নত করতে পারব। বিএনপি একমাত্র দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হবে।’’ এ সময় দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

জেলা বিএনপির আহ্বায়ক এম এ মান্নানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু ও অর্থনীতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া, সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সংস্কার কমিশনের কিছু সুপারিশে ইসির স্বাধীনতা খর্ব হবে: সিইসি

ভারত শেখ হাসিনা-আ.লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না: দুদু

ড. ইউনূসকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের অভিনন্দন

আশুরা উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়াতে কাজ করছে সরকার : বিদ্যুৎ উপদেষ্টা

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

ফ্রান্সের কাছে হেরে যা বলছেন আর্জেন্টিনা কোচ

সিলেট সিটি কর্পোরেশনের বকেয়া ৫ কোটি ২৭ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ

ভোটের ফল ঘোষণার সমাপ্তি টানল নির্বাচন কমিশন