Thursday , 13 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামায়াত

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 1:03 pm

নিজস্ব প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

দীর্ঘ এক যুগ পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামী। সকাল ১০টার কিছু আগে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল কমিশনে পৌঁছায়।

অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব বৈঠকে উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর সর্বশেষ আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছিল ২০১২ সালের ২ ডিসেম্বর। সে সময় দলটি নিবন্ধন বাঁচাতে গঠনতন্ত্র সংশোধন করে কমিশনে জমা দিয়েছিল। তবে পরে দলটির নিবন্ধন বাতিল করা হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বস্তি ফিরছে আলু-পেঁয়াজে, চাল-মুরগির বাজারে অস্থিরতা

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে না দিতে ভারতকে আহ্বান অ্যামনেস্টির

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা আর অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী

সামিটের আজিজ খান ও পরিবারের ১৯১ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

কিস্তিতে পণ্য নেওয়া মৃত ক্রেতার পরিবারকে লাখ টাকা দিল ওয়ালটন প্লাজা

মার্চেই হাসিনার বিরুদ্ধে বিশেষ মামলার প্রতিবেদন: চিফ প্রসিকিউটর

বাবার হত্যার বিচার চাই

সৈয়দপুরের থেকে বড় রেল কারখানা রাজবাড়ীতে করা হবে: রেলমন্ত্রী