শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লালমোহনে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

ভোলা প্রতিনিধি :

ভোলার লালমোহন উপজেলায় দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকায় সৎ ভাইদের মধ্যে চলমান বিরোধীতায় জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের মধ্যে ৯ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে রয়েছেন- আবুল কালাম (৫৬), শামছুন্নাহার (৫০), ইমরান (৩৫), নিশাত (৩০), লাবন্য (২০), হাসিনা (৪০), মাইনুর বেগম ((৪২), জামাল (৫৫) এবং শাহিন (৪৫)। বাকি কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

হামলার শিকার আবুল কালাম জানান, তার বাবা সুলতান আহমদ ৪ বিয়ে করেছেন। এর মধ্যে কিছু জমি নিয়ে সৎ ভাই শাহিনের মধ্যে বিরোধ চলছে। এনিয়ে থানা পুলিশের কাছে অভিযোগও দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যে ওই জমির বিরোধ নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। তবে এরইমধ্যে থানা ও শালিস ব্যবস্থা উপেক্ষা করে ওই জমিতে ঘর তুলতে শুক্রবার ভোরে শাহিন ২০-২৫ জনের মত লোকজন জড়ো করে ঘর তোলার চেষ্টা করেন। এ সময় তাকে ঘর তোলায় বাধা দিই। যার জন্য শাহিন ও তার ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনীর হামলা ও মারপিটে আমাদের ৭ জনের মতো আহত হয়েছেন।

এদিকে আবুল কালামের সৎ ভাই শাহিন বলেন, ওই জমির মালিক আমি। ওই জমিতে ঘর তুলতে কারও কোনো সমস্যা হয়নি। অথচ সেখানে আমি ঘর তোলার চেষ্টা করলে আমার সৎ ভাই আবুল কালামের লোকজন হামলা চালায়। এতে আমাদেরও ৫ জনের মতো আহত হয়েছেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদের জননী দেশ ছেড়ে পালিয়েছে: ভিপি নূর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত

কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২

হাসিনা কাদের সালমান শামীমসহ ৭৯ জনের নামে হত্যাচেষ্টা মামলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে সবার সহযোগিতা চাই: বিআরটিএ চেয়ারম্যান

রাতের থাইল্যান্ড দুনিয়ার সেরা, জানালেন মেহজাবীন

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’

মাল্টা চাষে ঝুঁকছেন মৌলভীবাজারের চাষিরা

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী