Saturday , 1 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কুমিল্লা
  8. ক্রীড়াঙ্গন
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. গাইবান্ধা
  12. গাজীপুর
  13. চট্রগ্রাম
  14. চুয়াডাঙ্গা
  15. জাতীয়

পাবনার সাঁথিয়ায় সড়কে গাছ ফেলে অন্তত ২০টি গাড়িতে ডাকাতি

প্রতিবেদক
Newsdesk
March 1, 2025 1:56 pm

পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়ায় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অন্তত ২০টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল যানবাহন চালক ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতি ঘটে বলে অভিযোগ।

ভুক্তভোগীরা জানান, রাতে সাঁথিয়া-বেড়া আঞ্চলিক মহাসড়কের ছেচানিয়া তলট নামক স্থানে গাছের গুড়ি ফেলে রাত দেড়টার দিকে ডাকাতদল এসব যানবাহন আটকায়। পরে অস্ত্রের মুখে অন্তত ২০টি যানবাহনের চালক ও যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ও বেড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছের গুড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কতগুলো গাড়িতে ডাকাতি হয়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।”

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অতিদ্রুত ভারতের কাছে জবাবদিহিতা চাইতে হবে: হাসনাত

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৩৬ বাংলাদেশি আটক

নারায়ণগঞ্জে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু, তদন্ত কর্মকর্তা নিয়োগ : চিফ প্রসিকিউটর

এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আবহাওয়া দেখে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

বন্যাদুর্গতদের পাশে সরকার, সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়াসার এমডির দায়িত্ব পেলেন ডিএসসিসি প্রশাসক

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আমেরিকার সঙ্গে আমাদের কোনো ‘গোপন চুক্তি’ নেই: পররাষ্ট্রমন্ত্রী