শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইফতার বিতরণ: শিবিরের আয়ের উৎস জানতে চাইলেন ছাত্রদল সা. সম্পাদক

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৭, ২০২৫ ৮:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী ছাত্রশিবির প্রতিদিন ইফতার বিতরণে যে অর্থ ব্যয় করছে, এর উৎস সম্পর্কে জানতে চেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (৭ মার্চ) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাছির এ দাবি তোলেন।

তিনি বলেন, গতকাল ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল (নুরুল ইসলাম সাদ্দাম) এক অনুষ্ঠানে বলেছেন, তারা প্রতিদিন ইফতার বিতরণে তিন লাখ টাকা ব্যয় করেন। এ হিসেবে পবিত্র রমজানে ৯০ লাখ টাকা ব্যয় করছেন।
সাংবাদিকদের মাধ্যমে জানতে চাই, এই ৯০ লাখ টাকা তারা সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে কীভাবে উপার্জন করেন, এই অর্থায়নের উৎস কী।

সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল যে অর্থ ব্যয় করে সেটা স্বচ্ছতা এবং জবাবদিহির মধ্যে হয় বলে উল্লেখ করেন সাধারণ সম্পাদক।

এসময় সদ্যগঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলে নতুন কিছু মনে হয়নি। মনে হয়েছে, আদিম রাজনৈতিক বন্দোবস্তই হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

দুর্বল ব্যাংকগুলোর রিকভারিতে ৫-১০ বছর সময় লাগবে: গভর্নর

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

কোভিড বিশ্বব্যাপী মানুষের আয়ু কমিয়েছে ১ বছর ৬ মাস: গবেষণা

রাজধানীতে লোহার অ্যাঙ্গেল পড়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ছিনতাইকারী চক্রের কবলে পড়ে খুন হন কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা: র‌্যাব

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগ লোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

খুলনায় পাউবোর ওয়ার্কশপে উন্নয়নকাজে অনিয়ম হয়নি দাবী ঠিকাদারের

অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: টাইমস অব ইন্ডিয়াকে জয়

১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা