Saturday , 15 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশে হত্যা, ছিনতাই, ধর্ষণ নয়াদিল্লির প্রেসক্রিপশনে হচ্ছে-আলতাফ চৌধুরী

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 9:04 pm

মীর্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি :

দেশে চলমান চুরি, ডাকাতি, হত্যা, গুম, ছিনতাই, ধর্ষণ এগুলো নয়াদিল্লির প্রেসক্রিপশনে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে সুবিদখালী দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারতের ‘প্লান এ’ ছিল শেখ হাসিনাকে ২০৪১ পর্যন্ত ক্ষমতায় রাখা। সেটি ব্যর্থ হওয়াতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ‘র’ ইসকন ও ফ্যাসিস্টদের সহযোগী সংগঠনের মাধ্যমে ‘প্লান বি’ বাস্তবায়ন করা হচ্ছে। এদের চিহ্নিত করতে সরকার আমাদের কাছে সহায়তা চেয়েছে।

ফ্যাসিস্টদের সিন্ডিগেট ভেঙে দিয়ে চলতি রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। তিনি বলেন, পরবর্তী সরকার এ বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি যদি সম্পন্ন হয় তবে ঘোষিত সময়ের আগেও নির্বাচন হতে পারে।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য প্রফেসর মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর সিকদার, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এড.তৌফিক আলী খান কবির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর ফরাজী জেলা বিএনপি র সাবেক সদস্য ফিরোজ আলম গোলদার, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.এ টি এম মোজাম্মেল হোসেন তপন, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফ মোঃ সালাউদ্দিন প্রমূখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শাইখ সিরাজের বিরুদ্ধে ফারজানা ব্রাউনিয়ার মামলা

জামিনে থাকা মামুনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’: তদন্তে স্পিকারের ৫ সদস্যের কমিটি

এবার ভোট দিয়েই জিততে হবে, দুইনম্বরি কোনো পদ্ধতি নেই: ইসি সানাউল্লাহ

জনসেবার মানসিকতা ছাড়া সরকারি চাকরি অর্থহীন: সুপ্রদীপ চাকমা

শেখ হাসিনাকে আয়নাঘরে নেওয়ার দাবি বিএনপি’র এমপি রেহানা আক্তারের

তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব

বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় আখতারুজ্জামান রিমান্ডে

প্রধানমন্ত্রী আগামীকাল আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন

ঢাকার ছয় স্থানে চালু হচ্ছে ন্যায্য মূল্যে ‘জনতার বাজার’