Sunday , 16 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

লামায় ২৬ রাবার শ্রমিককে অপহরণ

প্রতিবেদক
Newsdesk
February 16, 2025 9:39 pm

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামায় পাঁচ রাবার বাগানের ২৬ জন শ্রমিককে অপহরণ করেছে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা। রোববার রাত দেড়টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর দুর্গম মুরুংঝিরি এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন।

অপহৃত ২০ জন শ্রমিকের নাম জানা গেছে। তারা হলে- মো. ফারুক (২৬), মো. আইয়ুব আলী (২৬), মো. সিদ্দিক (৪০), মো. আব্দুল খালেক (২০), আব্দুল মাজেদ (১৭), মনিরুল ইসলাম (৩০), জিয়াউর রহমান (৪৫), মো. মোবারক (২৫), মো. হারুল (৩০), সৈয়দ নুর (২৮), রমিজ উদ্দিন (৩০), মো. কায়ছার (৩৮), মো. মনির হোসেন (৩৫), মো. ইমরান (১৭), মঞ্জুর (৩০), আফসার আলী (২৫), মো. খাইরুল আমিন (৩০), আবু বক্কর (২৯), আবদুর রাজ্জাক (৩৩) ও মো. মবিন (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার রামু ও ঈদগাহ এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বাকি ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, পাহাড়ি একটি সন্ত্রাসী গ্রুপ গত দুই-আড়াই মাস ধরে উপজেলার সরই, গজালিয়া, লামা সদর ইউনিয়ন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। এ ধারাবাহিকতায় রোববার রাতে পাঁচ রাবার বাগান থেকে ২৬ টেপার শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে।

এ বিষয়ে বাগানের একজন মালিক মো. শাহজাহান বলেন, সন্ত্রাসীরা আমার বাগান থেকে ১২ শ্রমিককে নিয়ে গেছে। কিছুদিন আগে সন্ত্রাসীরা তাদের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না পেয়ে শ্রমিকদের অপহরণ করেছে। অপহরণের পর আমার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। বাকি শ্রমিকদের কাছে থেকেও মুক্তিপণ দাবি করা হয়েছে বলে শুনেছি।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা বলেন, ২৬ শ্রমিককে অপহরণের ঘটনায় অন্য শ্রমিক ও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ওসি শাহাদাৎ হোসেন বলেন, শ্রমিক অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অভিযানে নেমেছে। ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় অপহরণের সুযোগ পাচ্ছে সন্ত্রাসীরা।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ