শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২২, ২০২৫ ১০:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এর আগে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকবে।

শনিবার (২২ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে- সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতে পালাতে গিয়ে বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্না নিহত

পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, পদক পাচ্ছেন ৪০০ জন

কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

সিঙ্গাপুরে মারা গেছেন স্পিকারের স্ত্রী, রোববার আনা হবে মরদেহ

নিজ বাসায় ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

মাস্টারপ্ল্যানের লক্ষ্য সেন্টমার্টিনকে আগের অবস্থায় ফিরিয়ে আনা: রিজওয়ানা হাসান

ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে: ফারুক

নাশকতা মোকাবিলার প্রস্তুতি রয়েছে: ডিএমপি কমিশনার

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কিনবে সরকার: অর্থ উপদেষ্টা