Wednesday , 23 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাহুলের রেকর্ডের ম্যাচে লক্ষ্মৌকে হারালো দিল্লি

প্রতিবেদক
Newsdesk
April 23, 2025 5:02 pm

স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতের লোকেশ রাহুল। গতরাতে লক্ষ্মৌ সুপার জায়ান্টাসের বিপক্ষে ম্যাচে ৪২ বলে ৫৭ রানের অনবদ্য ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন দিল্লি ক্যাপিটালসের রাহুল। তার রেকর্ডের ম্যাচে দিল্লি ৮ উইকেটে হারিয়েছে লক্ষ্মৌকে।

এই জয়ে ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দিল্লি। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে আছে গুজরাট টাইটান্স। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে লক্ষ্মৌ।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৮৭ রানের সূচনা পায় লক্ষ্মৌ। আইডেন মার্করাম হাফ-সেঞ্চুরি পেলেও ৩৬ বলে ৪৫ রানে আউট হন মিচেল মার্শ। ২টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫২ রানে আউট হন মার্করাম।

এরপর নিকোলাস পুরান ৯ ও আব্দুল সামাদ ২ রানে আউট হলেও আয়ুশ বাদোনির ২১ বলে ৩৬ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রানের সংগ্রহ পায় লক্ষ্মৌ। দিল্লির পেসার মুকেশ কুমার ৩৩ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৯ বলে ১৫ রান করে ওপেনার করুন নায়ার আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে দিল্লির জয়ের পথ তৈরি করেন অভিষেক পোরেল ও রাহুল। ৪৯ বলে ৬৯ রানের জুটি গড়ে থামেন তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৫১ রানে আউট হন পোরেল।

তৃতীয় উইকেটে অধিনায়ক অক্ষর প্যাটেলকে নিয়ে ৩৬ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিল্লির জয় নিশ্চিত করেন রাহুল। ১টি চার ও ৪টি ছক্কায় ২০ বলে প্যাটেল ৩৪ এবং ৩টি করে চার-ছক্কায় ৪২ বলে অপরাজিত ৫৭ রান করেন রাহুল।

আইপিএলে ১৩০ ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করে রেকর্ড গড়েন রাহুল। এতে ভেঙ্গে যায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের রেকর্ড। ১৩৫ ইনিংসে আইপিএলে ৫ হাজার রান পূর্ণ করেছিলেন ওয়ার্নার।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, গুলিবিদ্ধ ২

সরকারী বরাদ্দের লবন নিয়ে ইউএনও’র লঙ্কাকান্ড

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত

বেনাপোলে সবুজ এলাচ চাষ : স্বপ্ন ছড়িয়েছেন কৃষক শাহজাহান

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল ওয়ালটন ডিজি-টেক

নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে : ফখরুল

নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭ দশমিক ৫

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত