Tuesday , 29 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট

প্রতিবেদক
Newsdesk
April 29, 2025 12:50 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার কোরবানির পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া, দক্ষিণ সিটি করপোরেশনের ১১টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি করপোরেশনকে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২১ এপ্রিল মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছিল।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পিআর ও কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: ফখরুল

বিএনপি সচেতনতার সঙ্গে এগুচ্ছে : মির্জা ফখরুল

গাড়িভর্তি টাকা নিয়ে যেভাবে পালালেন হাসিনার ফুপাতো ভাই   মেয়র খোকন       

গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসটিনির এমডিসহ ১৯ জনের কারাদণ্ড

আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির লাভ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

পুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক থাকার অনুরোধ

মা-বাবা ও দাদা-দাদিকে স্থায়ীভাবে নেওয়ার নতুন আবেদন স্থগিত করল কানাডা

তীব্র তাপপ্রবাহে হজযাত্রীর মৃত্যু বেড়ে ৯২২

প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ বাতিলের পূর্ণাঙ্গ শুনানি ২ মার্চ