Wednesday , 30 April 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক ইসকন নেতা চিন্ময়ের জামিন স্থগিত

প্রতিবেদক
Newsdesk
April 30, 2025 11:01 pm

নিজস্ব প্রতিবেদক :

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের জামিনের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের রায়ের অনুলিপি প্রকাশ ও নিয়মিত লিভ টু আপিল দায়ের না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

এর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনের আদেশ দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। পরে বিকেলে অ্যাডভোকেট অন রেকর্ড হেলাল আমীন আপিল বিভাগের চেম্বার জজ আদালতে জামিন স্থগিতের আবেদন করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

টিআইবি বিএনপির শাখা সংগঠন, মতাদর্শও একই : ওবায়দুল কাদের

দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

রাসিকের ১৬৯ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত

পলাতক আসামিদের বিষয়ে সরকার খুব সিরিয়াস: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক আসামিদের বিষয়ে সরকার খুব সিরিয়াস: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুলব: মির্জা ফখরুল

জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

ইরান-সৌদি ‘গোপন সমঝোতা’, নেপথ্যে পাক সেনাপ্রধান?

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: আইজিপি

ট্রাকের ভারে ব্রিজ বিধ্বস্ত : কাউখালী-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

‘শ্রম ইস্যুতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র’