Thursday , 1 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রতিবেদক
Newsdesk
May 1, 2025 6:00 pm

নিজস্ব প্রতিবেদক :

চলতি মে মাসে কয়েক দফা তাপপ্রবাহের পাশাপাশি এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাস বলছে, মে মাসে দুই বা তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার

অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে : জামায়াতের আমির

এ মাসে আসছে পাঁচটি শৈত্যপ্রবাহ

ঘুমধুমে স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে: সাখাওয়াত হোসেন

পিরোজপুরে সভাপতির ‘সমকামিতা’র প্রস্তাব: বিব্রত ছাত্রদল নেতারা!

র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, মোদিকে নতুন সতর্কবার্তা

ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা মেডিকেলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ