Friday , 2 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দিল্লিতে ভারী বৃষ্টি: ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত

প্রতিবেদক
Newsdesk
May 2, 2025 5:04 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় কমপক্ষে চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী এক গৃহিণী ও তার তিন শিশুসন্তান। আহত হয়েছেন তার স্বামী অজয়।

শুক্রবার (২ মে) ভোরে গুজরাটের দ্বারকায় খারখারি গ্রামে ঝড়ের সময় কৃষিজমির ওপর একটি টিউবওয়েল ঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পাশাপাশি ভারি বৃষ্টির প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। এ পর্যন্ত ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং তিনটি ফ্লাইট গতিপথ পাল্টাতে বাধ্য হয়েছে।

এদিকে ভারত আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) আরও বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়ে একটি রেড এলার্ট জারি করেছে।

সর্বশেষ - জেলার খবর