বুধবার , ১৪ মে ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

স্ত্রী-কন্যাসহ নানকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
মে ১৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং মেয়ে এস আমরীন রাখীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুজ্জামান এই তিনজনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, নানক ও তার পরিবারের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তারা দেশত্যাগের চেষ্টা করছেন, যা তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। তাই তাদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা প্রয়োজন।

এর আগে টেলিকম খাতের মাধ্যমে ২৬০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, সৈয়দা আরজুমান বানু ও এস আমরীন রাখি রাতুল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে প্রায় ৩ কোটি ৩২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫৯ কোটি ৬২ লাখ টাকার সমান, বিদেশে পাচার করেছেন।

অভিযোগে আরও বলা হয়, এমপি ও মন্ত্রী থাকাকালে জাহাঙ্গীর কবির নানক তার প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েকে এই অবৈধ কার্যক্রমে সহায়তা করেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিল বিএনপির ৩ সংগঠন

অক্টোবরে বিমানবন্দর এলাকায় ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ শুরু

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের গর্বিত অর্জন

ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে আসছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা জিয়া

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেল-বিদ্যুৎ-সড়ক-রেলপথে যাত্রীসেবা বিঘ্নিত হলে টেলিভিশনে স্ক্রলে দিতে হবে

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে হাসেমের প্রথম একক চিত্র প্রদর্শনী