Saturday , 2 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অক্টোবরে বিমানবন্দর এলাকায় ৭৮ ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 2, 2024 9:56 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টার সময় গত অক্টোবর মাসে ৭৮ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মনিরুজ্জামান (৩৪), মো. দুঃখু মিয়া (৩০), মো. জাহাঙ্গীর গাজী (৫৫), মো. আমিনুল ইসলাম (৩০), মো. রাকিব (২৩), মো. মহসিন (৪৬), মো. ইসমাইল হোসেন ওরফে কালু (৩৭), মো. সোহাগ (২৫), মো. আকাশ ইসলাম (২৬), মো. কাউসার (৩৩), মো. সহিদ (৪১), মো. তাজুল ইসলাম (৪২), মো. ইকবাল হোসেন (৩০), মো. রানা (২৩), মো. শরীফ (২৯), মো. মারুফ আকমল সজীব (১৮), মো. হিরা(২১), মো. আলফাজ হোসেন জনি (৩৯), রুবেল(২৫), মো. লিটন(২০), মো. খোকন (৩৮), মো. মানিক (৪১), মো. আমিনুর রহমান (৩২), মো. মনি মিয়া (৩৫), মো. শাহাদাত হোসেন(৩২), মো. খোকন (৩৮), মো. মাসুদ শেখ(৩০), মো. মনির(২১), মো. শাহিন মিয়া (২৪), মো. সেলিম ইসলাম (২২), মো. রনি (২২), মো. সজিব মন্ডল (২৯), মোহাম্মদ রাকিবুল ইসলাম (২২), মো. রাসেল (২৮), মো. রিফাত (১৮), মো. হাসান (২৯), জয়নাল উদ্দীন মিঠু (৪১), মো. জয় (২২), মো. হৃদয়(২৫), সুমন মিয়া(৩৮), বাবু শেখ (৪৪), মো. সোহেল ওরফে মুরগী সোহেল (২১), রাজা হোসেন বিশাল (১৯), মো. দুলু মিয়া (৩২), মো. সোহাগ মিয়া (২৭), মো. মুন্না(২৩), মো. ইমরান শেখ (২৩), ইখলাছ পালন (৩০), মো. রাকিব ওরফে সোহেল (২৩), মো. মমিন (৫৭), মো. ইসমাইল হোসেন (১৮), মো. ইসমাইল হোসেন (৩৪), মো. রফিকুল ইসলাম (৩৫), মো. নূর আলম (২৮), মো. রাজু আহমেদ ওরফে জাহিদ (৩১), অন্তর মিয়া (২১), গোলাম নবী (৩২), মো. কামরুল শরীফ (২১), মো. মারুফ সুমন (২১), মো. কাউসার (২২), মো. সাব্বির হোসেন (২২), মো. জুয়েল (২২), মো. মিন্টু (৩৫), মো. আজিজুল হক (৩৬), মো. রাসেল ঢালী (২৭), মোরশেদ (২৬), মো. সাব্বির হোসেন (২৩), মো. সানোয়ার হোসেন (৪০), মো. স্বপন আলী (২৭), মো. নাহিদ (২১), মো. নুরুজ্জামান (৪৮), মো. লাবু মিয়া (৩৯), আব্দুর রাজ্জাক (৪৩), আলী আকবর (৩২), মো. হৃদয় মঞ্জিল (২১), মো. সাকিব (২২), মো. জয় (২২) ও মো. সুমন ওরফে সুমন আলী ওরফে মনিরুজ্জামান সুমন সরদার (২১)।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর থানার বরাত দিয়ে তিনি জানান, গত অক্টোবর মাসে বিমানবন্দর গোলচত্বর এলাকাসহ বিমানবন্দর থানার বিভিন্ন এলাকায় পথচারী ও বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টার সময় বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাই প্রতিরোধে গোলচত্বর এলাকাসহ থানাধীন বিভিন্ন জায়গায় বিমানবন্দর থানা পুলিশের বিশেষ টিম নিয়মিত অভিযান পরিচালনা করেছে।

ডিসি আরও জানান, গ্রেপ্তাররা প্রায় প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত