Thursday , 8 January 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুসাব্বির হত্যা: দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে স্বেচ্ছাসেবক দল

প্রতিবেদক
Newsdesk
January 8, 2026 11:02 pm

নিজস্ব প্রতিনিধি : 

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুর্বত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুসাব্বীরের জানাজা নামাজের আগে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আগামী শনিবার (১০ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।

এদিকে মুসাব্বির হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, মামলায় অজ্ঞাতপরিচয় আসামিদের উল্লেখ করা হয়েছে। এতে নাম না জানা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে, ৭ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলির এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হন।

ফুটেজে দেখা গেছে, মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এর আগে রাত ৮টা ২০ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয়।

সর্বশেষ - জেলার খবর