বুধবার , ২১ মে ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

প্রতিবেদক
Newsdesk
মে ২১, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু ও তাদের মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এসব হিসাবে মোট এক কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ জানিয়েছেন।

অবরুদ্ধ হিসাবের মধ্যে আব্দুর রাজ্জাকের নিজ নামে চারটি ব্যাংকে হিসাবে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রী শিরিন আকতার বানুর চারটি ব্যাংক হিসাবে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা ও তার মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার হিসাবে ২৮ লাখ টাকা রয়েছে।

এদিন দুদকের সহকারী পরিচালক আব্দুল মালেক এ আবেদন করেন। আবেদনে আব্দুল মালেক উল্লেখ করেন, আব্দুর রাজ্জাক ও তার অন্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক এসিআই কম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে আব্দুর রাজ্জাকের নিজ নামে ও স্ত্রী-মেয়ের অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

এসব অস্থাবর সম্পদ হস্তান্তর, স্থানান্তর করার প্রচেষ্টা করতে পারেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে এই সম্পদ উদ্ধার করা দুরুহ হবে। তাই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানালেন রাশেদ

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

নিউজিল্যান্ডে প্রথম দিনের অনুশীলনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

‘ডামি সরকার’ এখন ‘ডামি বিরোধীদল’ খুঁজছে: রিজভী

দ্রুত ন্যায় বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখাতে হবে : রাষ্ট্রপতি

বোরো মৌসুমে ১৮ লাখ টনের বেশি খাদ্যশস্য কিনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফারইস্ট ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুলের স্বীকারোক্তি

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগে টিআইবির উদ্বেগ

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

জেলেনস্কিসহ ৭ দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী