Friday , 23 May 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম’

প্রতিবেদক
Newsdesk
May 23, 2025 4:08 pm

বিনোদন ডেস্ক :

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নায়িকা নুসরাত ফারিয়া গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। কয়েক দিনের ধকলে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অনেকটা এমনই বুঝাতে চেষ্টা করেছেন নুসরাত ফারিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট বলেন, আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজখবর, interview নেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, বর্তমানে আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে—ফোন ব্যবহারের ওপরও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা।

দুঃখ প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে কারো সঙ্গে কথা বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন। আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব।

সেই সময়কার দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে ফারিয়া আরও বলেন, গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।

সবার প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের সকলের প্রতি—আপামর জনসাধারণ, প্রতি আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক ও গণমাধ্যমের বন্ধুদের, যাদের মানবিকতা ও ইতিবাচক ভূমিকাটি এই সময়ে আমার জন্য ছিল অত্যন্ত প্রয়োজনীয় ও অনুপ্রেরণাদায়ক।

খুব শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। আমি আজীবন মনে রাখব এই ভালোবাসা ও নিরন্তর সহমর্মিতার কথা। সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। খুব শিগগিরই আবার দেখা হবে।

প্রসঙ্গত, ১৮ মে  দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

নাটের গুরু মার্কিনীরা। বাংলাদেশেকে সিদ্ধান্ত দিবে ভারত এবং মার্কিনীরা।

তারুণ্যকে সুরের হাওয়ায় ভাসালো মেঘদল

পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

নানক ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ২৬০ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা

সরকারও আজিজ-বেনজিরের দুর্নীতির অংশীদার: দুদু

বিয়ের ৩০ বছর পর একসঙ্গে এসএসসি পাস করলেন দম্পতি

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান