মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ওয়ালটনের নতুন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে

প্রতিবেদক
Newsdesk
জুন ৩, ২০২৫ ৮:১৯ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

নতুন মডেলের স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে ছেড়েছে দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি এ স্মার্টফোনে আছে বিশালাকার ৬.৮ ইঞ্চি সিনেমাটিক ডিসপ্লে।

ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন এই ফোনে আছে ১২০ হার্জের রিফ্রেশ রেট। স্মার্টফোনটিতে আইপি৫২ প্রটেকশন থাকায় ধুলাবালি ও বৃষ্টি বা পানির ছিটেফোঁটায় এ ফোনের কোনো ক্ষতি হবে না। এ ফোনের বডি ফ্রেম অ্যান্টি-ড্রপ ডায়মন্ড স্ট্রাকচার ও উন্নত মানের হার্ডওয়্যার দিয়ে তৈরি হওয়ায় ডিভাইসটিকে করেছে শক্তিশালী, টেকসই ও মজবুত। এর ফলে দীর্ঘদিন ব্যবহারে পাবেন সর্বোচ্চ সুরক্ষা এবং নিশ্চয়তা। দুর্ঘটনাবশত এই ফোন সাধারণ উচ্চতা থেকে পড়ে গেলেও কোনো ক্ষতি হবে না।

৫২ মেগাপিক্সেল ইউএইচডি ডুয়াল প্রাইমারি ক্যামেরার এ ফোনে আছে ১২ ন্যানোমিটারের ১.৮ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। সাশ্রয়ী দামে পার্ল ব্লু ও পার্ল ব্ল্যাক রঙে ফোনটি বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে।

ওয়ালটন মোবাইলের মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানিয়েছেন, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুমে নতুন মডেলের এ স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://waltonplaza.com.bd/) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে। ভ্যাটসহ ফোনটির দাম ১০ হাজার ৯৯৯ টাকা।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে ৮ জিবি র‍্যাপিড মেমোরি ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারীরা ২৫৬ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সুবিধা পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমপি১। ফোনটিতে আকর্ষণীয় সেলফির জন্য সামনে আছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ডুয়াল ভিউ ভিডিও এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো সুবিধাসমৃদ্ধ ডিভাইসটিতে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫ হাজার এমএএইচ হাই-ক্যাপাসিটি লি-পলিমার ব্যাটারি।

অন্যান্য ফিচারের মধ্যে আছে—নাইট লাইট, অ্যাপ লক, থ্রি ফিঙ্গার স্ক্রিনশট, অ্যান্টি পিপিং, স্মার্ট মোশন, স্মার্ট কন্ট্রোল, সাইড অ্যাপ্লিকেশন বার ও ডায়নামিক ক্যাপসুল।

ওয়ালটন ডিজি-টেকের নিজস্ব কারখানায় তৈরি এ স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন গ্রাহক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল পুলিশের কাছে জমি বিক্রির পর সেই জমি ফের বিক্রি করে বসুন্ধরার কাছে

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আহত ৩০

ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আহত ৩০

আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পরলেন ভুয়া গোয়েন্দা

অপারেশন ডেভিল হান্ট: একদিনে আরও ১১৪০ জন গ্রেপ্তার

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান

পাক সেনাবাহিনী বাংলাদেশে প্রশিক্ষণ দিতে আসার খবর ভিত্তিহীন: আইএসপিআর

গুমের সঙ্গে র‍্যাব ২৫, পুলিশ ২৩ শতাংশ জড়িত: কমিশনের প্রতিবেদন

জামায়াত পিআর পদ্ধতির নির্বাচনে অনড়: গোলাম পরওয়ার

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

মিয়ানমার ও ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল