Wednesday , 4 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

৬৪৬ কোটি টাকা আত্মসাৎ; নগদের সাবেক এমডিসহ নয়জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
Newsdesk
June 4, 2025 6:21 pm

নিজস্ব প্রতিবেদক :

৬৪৫ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৪ জুন) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মামলাটি দায়ের করেন।

তানভীর আহমেদ মিশুক ছাড়া মামলার অপর আসামিরা হলেন- নগদের নির্বাহী পরিচালক ও নমিনি পরিচালক মো. সাফায়েত আলম, এএমডি ও নমিনি পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সিনিয়র ম্যানেজার মারুফুল ইসলাম ঝলক, চিফ টেকনোলজি অফিসার মো. আবু রায়হান, হেড অব ফাইন্যান্স আপারেশন মো. রাকিবুল ইসলাম, চিফ ফাইন্যান্স অফিসার আফজাল আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও হেড অব বিজনেস ইন্টেলিজেন্স গোলাম মর্তুজা চৌধুরী।

মামলার এজহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতির মাধ্যমে হিসাবপত্রের মিথ্যা বর্ণনা প্রদান ও মিথ্য রিপোর্ট প্রদানের মাধ্যমে ২০২১ সালের পহেলা জুন থেকে ২০২৪ সালের ১১ নভেম্বর পর্যন্ত ট্রাস্ট কাম সেটেলমেন্ট একাউন্টে ফিজিক্যাল মানি স্থিতির চেয়ে ৬৪৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৭৫৮ টাকার বেশি ই-মানি ইস্যুপূর্বক উক্ত টাকা অননুমোদিত ৪১টি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে রিফান্ডপূর্বক আত্মসাৎ করে। যা দন্ড বিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭ক/১০৯ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, ৫ হত্যাকাণ্ড : প্রেস উইং

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে

রানওয়ে থাকলেও নেই বিমান : ৫৮ বছর ধরে অচল শমশেরনগর বিমানবন্দর

সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারী বরাদ্দের লবন নিয়ে ইউএনও’র লঙ্কাকান্ড

জাতীয় নির্বাচনের রোডম‍্যাপের অনুমোদন দিয়েছে ইসি

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের

ফেব্রুয়ারিতে রোডম্যাপ, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: মির্জা ফখরুল

ইউটিউব দেখে জাল টাকা তৈরি শিখেন জিসান