শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইরানে মিসাইল ঘাঁটি ধ্বংসের দাবি ইসরায়েলের

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং এক সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ১২৫ মিনিটব্যাপী চালানো এই বিমান অভিযানে অংশ নেয় ৫০টিরও বেশি যুদ্ধবিমান। ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার দিবাগত রাতের এই অভিযানে অংশ নেয় ইসরায়েলি বিমান বাহিনীর (আইএএফ) ৫০টিরও বেশি যুদ্ধবিমান। শুক্রবার (২০ জুন) আইডিএফ এক বিবৃতিতে জানায়, ১২৫ মিনিটব্যাপী এই অভিযানে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে এবং নিহত হয়েছেন একজন সামরিক কমান্ডার।

তবে আইডিএফ নিহত কমান্ডারের নাম বা ধ্বংস হওয়া ঘাঁটিগুলোর অবস্থান প্রকাশ করেনি। সংস্থাটি জানায়, ওই কমান্ডার একটি ঘাঁটিতে অবস্থান করছিলেন এবং ‘‘ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন’’।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে শুক্রবার ভোর থেকেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৭ কলেজের শিক্ষার্থীদের বাস বন্ধ ও থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার

শান্তি প্রতিষ্ঠার জন্য তথ্যের সততা নিশ্চিতের অঙ্গীকার করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি : বাণিজ্য উপদেষ্টা

তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় সরকারের হাত ছিলো না: প্রেস সচিব

বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের

বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের

উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে উন্নত, দক্ষ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা

জিয়াউর রহমান পাকিস্তানের দোসর হিসেবে কাজ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

পুলিশে দুর্নীতি-শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী কারাগারে

দরিদ্রদের চিকিৎসাসেবা আরও সহজ করার ওপর জোর রাষ্ট্রপতির