Tuesday , 24 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘উত্তরণ’ নাটকের ৩৩তম প্রদর্শনী বৃহস্পতিবার

প্রতিবেদক
Newsdesk
June 24, 2025 9:59 pm

বিনোদন ডেস্ক :

বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা ‘উত্তরণ’ নাটকের ৩৩তম মঞ্চায়ন হতে যাচ্ছে আগামী ২৬ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, ঢাকার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নাটকটি লিখেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করেছেন শুভাশীষ দত্ত তন্ময়।

নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ‘উত্তরণ’ নামক একজন মানুষের আত্মপরিশোধনের সংগ্রামকে ঘিরে। সমাজের প্রচলিত পথভ্রষ্ট জীবনধারা থেকে বেরিয়ে আসার প্রত্যাশা, আলোয় ফিরে আসার আকুতি, আর মানুষের ভিড়ে নিজের অস্তিত্ব পুনঃনির্মাণের সংগ্রাম—এই তিনটি স্তম্ভেই দাঁড়িয়ে আছে নাটকটি। উত্তরণ কি শেষ পর্যন্ত আলো খুঁজে পায়? উত্তরণদের জীবনে কি সত্যিকারের উত্তরণ ঘটে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার ভেতর দিয়েই নাটকটি এগিয়ে যায়।

নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু বলেন, ‘পথভ্রষ্ট মানুষ চায় মূল পথে ফিরে আসতে, যেমনিভাবে গভীর আঁধার পেরিয়ে মানুষ নব প্রভাতের আলোর অপেক্ষা করে। সূর্যোদয়ে যেমন আলোর প্রকাশ, তেমনি নাটক ‘উত্তরণ’ জ্ঞানালোকের এক প্রজ্বলিত আভা।’

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় বলেন, ‘এই নাটকে আমরা দলগতভাবে কল্পনাপ্রবণ চরিত্রের সম্মিলন করেছি এবং দর্শকের সামনে জীবন্ত অনুভূতি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। ৩৩তম মঞ্চায়ন আমাদের সেই নিরবিচার প্রচেষ্টারই ধারাবাহিকতা।’

নাটকটির মঞ্চ নির্মাণে কাজ করেছেন ফজলে রাব্বি সুকর্ণ, আলোয় পলাশ হেনড্রী সেন, মিউজিক ও পোস্টারে হামিদুর রহমান পাপ্পু এবং পোশাক ও রূপসজ্জায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময় নিজেই।

অভিনয়ে অংশ নিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, শান্তনু সাহা, রাজীব দেব অমিত, সুধাংশু নাথ, শফিকুল ইসলাম, রিমন সাহা, সুমিত চন্দ্র দাস, অভয় সাহা, প্লাবন আহমেদসহ আরও অনেকে।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হলিস্টিক হোম বিল্ডার্সের ১২০ কোটি টাকা আত্মসাৎ, ডিএমডি গ্রেপ্তার

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

রাজবাড়ীতে অস্ত্রসহ ২ ভাড়াটে খুনি গ্রেপ্তার

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি শিকার, শুটকি তৈরির ৩ আস্তানায় অভিযান বন বিভাগের

মব সন্ত্রাস বন্ধে কাজ করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের মাঠে টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে: এ. কে. আজাদ

বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

এমবাপ্পের ইনজুরিতে ফ্রান্সকে বাধ্য হয়ে প্ল্যান-বি’র জন্য প্রস্তুতি নিতে হচ্ছে