Thursday , 10 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

‘রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর পদ্ধতি চায়’

প্রতিবেদক
Newsdesk
July 10, 2025 10:01 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজনীতিতে যারা একেবারে এতিম, তারা পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায়- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ঢাকা মহানগর উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন- সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে।

বিএনপির এই সিনিয়র নেতা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

সভাপতির বক্তব্যে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং ঢাকা মহানগর উত্তরের সর্বত্র নিম গাছ লাগানোর ঘোষণা দেন।

আমিনুল দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকার আহ্বান জানান।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

‘হেলমেট বাহিনী’র সেই যুগের অবসান ঘটেছে: ডিএমপি কমিশনার

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণের জামিন ঘিরে সংঘর্ষ, আইনজীবী নিহত

টেকনাফে প্রতিপক্ষের হামলায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

সাম্য হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঢাবি উপাচার্য-প্রক্টরের পদত্যাগ দাবি

বাবার কবরের জায়গা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষের পর মাকে বাড়িছাড়া

‘নিরাপত্তা প্রহরীরা সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘনের সুযোগ নেই’

ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: ড. ইউনূস

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে নিহত ৭৬

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা