Friday , 11 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
July 11, 2025 3:50 pm

নিজস্ব প্রতিবেদক :

দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আবুল বারকাতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, দুদকের একটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি জনতা ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্সের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আবুল বারকাতকে আসামি করা হয়।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি আবুল বারকাত জনতা ব্যাংকে চেয়ারম্যান থাকা অবস্থায় অ্যাননটেক্সের নামে তৈরি পোশাক কোম্পানির ঋণ জালিয়াতির ঘটনা ঘটে।

এই মামলায় তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদকেও আসামি করা হয়। অ্যাননটেক্সের কর্মকর্তাসহ মোট ২৩ জনকে আসামি করা হয়।

জমি অতিমূল্যায়ন করে ঋণ জালিয়াতির অভিযোগে করা এই মামলায় বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের তৎকালীন আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতি সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বারকাতকে।

জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে পাঁচ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালের সেপ্টেম্বরে বিদায় নেন বারাকাত। তার সময়ে এক সময় ভালো ব্যাংকের কাতারে থাকা জনতা ব্যাংক আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা: ডিএমপি

ছিনতাইকারী চক্রের কবলে পড়ে খুন হন কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা: র‌্যাব

পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার : পানিসম্পদমন্ত্রী

হঠাৎ পাসপোর্ট অফিসে এমপি মানিক, ধরলেন ৩ দালাল

বিমান উড্ডয়নের সময় খুলে পড়লো চাকা,শাহজালালে নিরাপদে অবতরণ

জুলাই অভ্যুত্থানে নিহতরা শহিদ ও আহতরা যোদ্ধা স্বীকৃতি পাবেন: উপদেষ্টা ফারুক

নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব:বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

এনআইডির সার্ভার থেকে সরাসরি আর কেউ তথ্য পাবে না: মহাপরিচালক

শিশু আয়ানের মৃত্যু: ৭ দিনের মধ্যে কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ

ফেরত পাঠানো হলো মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩৩০ জনকে