Monday , 14 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের: ছাত্রদল সভাপতি

প্রতিবেদক
Newsdesk
July 14, 2025 7:19 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশে বিরাজমান অরাজক পরিস্থিতিতে সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের বলে মন্তব্য করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সোমবার (১৪ জুলাই) রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এর আগে দুপুর তিনটায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি পল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল, শহিদ মিনার, টিএসসি হয়ে শাহবাগ এসে শেষ হয়।

মিছিলে শুরুর পূর্বে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেছেন, শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

কয়েক কিলোমিটারব্যাপী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ঢাকাসহ ছাত্রদলের সব শাখার কর্মী ও নেতৃবৃন্দ। পরে শাহবাগ মোড় অবরোধ করে ঘন্টাব্যাপী অবস্থান করার পর কেন্দ্রীয় কমিটির নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

৫ কোটি টাকার মাদক ও মালামাল ফেলে পালালো পাচারকারীরা

‘প্রাথমিক তদন্তে প্রমাণ না মিললে আসামিকে অব্যাহতি দিতে পারেন আদালত’

জয়সওয়াল-রাহুলের ব্যাটিংয়ে চালকের আসনে ভারত

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, ৯ দিনের শোক

জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

আবরার হত্যা মামলায় দ্রুত আপিল শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি