Friday , 18 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬৪১

প্রতিবেদক
Newsdesk
July 18, 2025 5:18 pm

নিজস্ব প্রতিবেদক :

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৭ জন।

শুক্রবার (১৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন এবং অন্যান্য ঘটনায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অভিযানিক কার্যক্রমে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড কার্তুজ ও ২টি এলজি উদ্ধার করা হয়েছে।

সবশেষে বলা হয়, বিশেষ এই অভিযান চলমান থাকবে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত