Monday , 16 December 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

প্রতিবেদক
Newsdesk
December 16, 2024 7:46 pm

কিশোরগঞ্জ প্রতিনিধি  :

জেলার ভৈরব উপজেলায় আজ কাভার্ডভ্যান ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌঁনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার জগন্নাথপুর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন ও আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি পার্শ্ববর্তী নরসিংদী জেলার পিরিজকান্দিতে। আর বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমাবর সকালে নরসিংদীর নীলকুঠি থেকে দু’টি কাভার্ডভ্যান কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময়ে একটি সিএনজি-চালিত অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দু’টি যখন ভৈরবের জগন্নাথপুর সেতু পার হওয়ার সময় সিএনজি-চালিত অটোরিকশাটি ওই দু’টি গাড়িকে ওভারটেক করছিল। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে দু’টি কাভার্ডভ্যানের মাঝখানে অবস্থান নেয় অটোরিকশাটি। তখন অটোরিকশাটি প্রথমে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর কাভার্ড ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক-সহ দুই পুরুষ যাত্রী ও তিন নারী যাত্রী নিহত হন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দু’টি আটক করা হয়েছে।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল

অন্তর্বর্তী সরকারকে যেতে হবে তত্ত্বাবধায়কের ভূমিকায় : মির্জা ফখরুল

ঢাকা শিশু হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের রাম রাজত্ব চলছে ! দেখার কি কেউ নেই?

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

লিবিয়ায় মরুভূমিতে আরেকটি গণকবর থেকে ৩০ মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

নাগেশ্বরীতে অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার,আটক ১

দেশে বর্তমানে বেকার ২৬ লাখ ৬০ হাজার মানুষ

পুলিশের প্রতি সরকারের এই মুহুর্তে কোনো নির্দেশনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী