Sunday , 20 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

প্রতিবেদক
Newsdesk
July 20, 2025 9:58 pm

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৮টার পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। এ ছাড়া অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।

গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় পাঁচজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এর পর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। এরপর একাধিকবার সময় বাড়ানো হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোববার থেকে চাহিদা অনুযায়ী টাকা পাবেন গ্রাহকরা

পহেলা বৈশাখের মধ্যে ‘কৃষক কার্ড’, প্রথম পর্যায়ে ৯ ইউনিয়নে

এক্সপ্রেসওয়ের এফডিসি অংশ রাজধানীবাসীর জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কাদের

যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

২-৩ দিনের মধ্যেই জুলাই সনদের চূড়ান্ত প্রক্রিয়ায় পৌঁছাতে যাচ্ছি: আলী রীয়াজ

উখিয়ায় অস্ত্রসহ আরসার চার সন্ত্রাসী আটক

সংস্কারে রহস্য থাকলে আন্দোলন ঝড়ের আর্তনাদ শুনতে হবে: রিজভী

কমানো হলো বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য

জাতিসংঘ মানবাধিকার কমিশনকে সহযোগিতার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান