Monday , 21 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সরকারি চাকরিতে কোটা পাচ্ছেন না ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
July 21, 2025 6:58 pm

নিজস্ব প্রতিবেদক :

সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা চালু করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।

সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য সরকারের গৃহীত পুনর্বাসন কার্যক্রম বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের কোটা বিষয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “না, কোনো কোটা থাকবে না। আমরা তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ করে দেব।”

তিনি বলেন, “পুনর্বাসন বলতে আমরা সরাসরি ফ্ল্যাট বা চাকরির কোটা বুঝি না। বরং, এটি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দিয়ে বাস্তবায়ন করা হবে। কেউ যদি হাঁস-মুরগি পালন করতে চান অথবা পশুপালন কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চান, তাতেও সরকার সহায়তা দেবে।”

জুলাই যোদ্ধাদের সরকারি সহায়তার পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান হবে কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফারুক-ই-আজম বলেন, “মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুলনা টানা উচিত নয়। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান অতুলনীয়।”

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের পুনর্বাসনের দাবি তুলেছে বিভিন্ন সংগঠন। এর পরিপ্রেক্ষিতেই সরকারের পক্ষ থেকে এ পুনর্বাসন কার্যক্রম ঘোষণা করা হলো।

 

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ