সোমবার , ২১ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২১, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

চলতি সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল (মঙ্গলবার) বা পরশুর (বুধবার) মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।

এই ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ৭৯টি আসন থেকে ছয় শতাধিক আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে ইসি সচিব বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তার তালিকা আমরা এ মাসে প্রকাশ করব। খসড়া তালিকা প্রকাশে আর কোনও আইনি জটিলতা নেই।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে তিনি বলেন, গত কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন- আমরা এটা (ইভিএম) আর ব্যবহার করব না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই পাঠানো চিঠি প্রসঙ্গে সচিব বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তার ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে। যারা তখন দায়িত্বে ছিলেন, তারাই জানেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। ইসি থেকে কেবল সেই তালিকাটি সরবরাহ করা হবে বলেও জানান আখতার আহমেদ।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাজার কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেফতার ৪

জনগণের নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না: আমীর খসরু

মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকের বিচার চান গয়েশ্বরের

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

বোয়ালমারীতে আসামি ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

পোস্টাল ব্যালট নয়, প্রবাসীদের জন্য আসছে প্রক্সি ভোটিং: ইসি সানাউল্লাহ্

রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন ‘ম্যাডাম সেনগুপ্ত’

নির্বাচনের আগে গণভোট নয়: মির্জা ফখরুল

মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ