Tuesday , 29 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জুলাই সনদের খসড়ার তীব্র বিরোধিতা এনসিপির

প্রতিবেদক
Newsdesk
July 29, 2025 6:54 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই সনদের খসড়া প্রকাশের তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে এ বিরোধিতার কথা জানান দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

তিনি বলেন, ‘আমরা এটির তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। আমরা স্পষ্টভাবে বলেছি, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রশ্নে আলোচনায় ‘র‍্যাঙ্ক চয়েস’ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা চলছিল জানিয়ে তিনি বলেন, ‘এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া।’

নিজেদের দল এ খসড়ায় সই করবে কি না, সে বিষয়ে জাবেদ রাসিন বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ‘ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়’, সেগুলোর যদি বাস্তবায়ন না হয়, তবে জুলাই সনদে সই করা হবে কি না, তা দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরার ৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি : মির্জা ফখরুল

পাথরঘাটা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী সমীরন মন্ডলের ঘুসকাণ্ডে বরগুনার ঘুটাবাছা-কালমেঘা সড়ক প্রকল্পে অনিয়ম

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী

‘প্রেম পুকুর’ ধারাবাহিকে শেলী আহসান ও সানজিদা কানিজ

আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নিচ্ছেন মেসি

সাবেক সেনা প্রধানসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগ

আকিজের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, প্রকৌশলীসহ নিহত ৪

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি সরকারের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন শিক্ষায়: অর্থমন্ত্রী