শুক্রবার , ১ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নদীবন্দরগুলোর কার্যকারিতা বাড়লে আঞ্চলিক বাণিজ্য গতিশীল হবে : নৌপরিবহন উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি :

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। নদীবন্দরগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে।

শুক্রবার (০১ আগস্ট) দুপুরে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শনের পর পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, নদীবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআরের অনুমোদনসহ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগের উন্নতি প্রয়োজন। এ প্রকল্পের সঙ্গে সরকারের একাধিক সংস্থা জড়িত। তাই সব পক্ষের সম্মিলিত ও ইতিবাচক সাড়া পেলে অচিরেই সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহায়তা কামনা করেন, যাতে নদীবন্দরটি দ্রুত বাস্তবায়িত হয়ে স্থানীয় অর্থনীতিতে গতি আনতে পারে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

প্রশ্নফাঁস নিয়ে প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

‘যেসব পুলিশ সদস্য কাজে ফেরেনি তাদের যোগদান করতে দেয়া হবে না’

দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে: রিজওয়ানা

মৌসুমের শুরুতে নাগালের বাইরে ইলিশের দাম